মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন
ভারত সরকারের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে

ভারত সরকারের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে

মোঃনয়ন সরদার
শার্শা উপজেলা প্রতিনিধি

ভারতের পেট্টাপোল বর্ডার থেকে ৩০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে সকাল ৯ টার দিকে প্রবেশ করেছে। কোভিড-১৯ মহামারি মোকাবেলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ৩০টি অ্যাম্বুলেন্স এখন বাংলাদেশের বেনাপোল বন্দরে ঢুকেছে। এর আগে ভারত থেকে উপহারের আরও একটি অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসেছিল।

এ দিয়ে মোট ৩১ টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে প্রবেশ করেছে। বাকি ৭৮ টি অ্যাম্বুলেন্স সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে পৌঁছাবে বলে আশা করছে ভারতীয় হাইকমিশন। এদিকে অ্যাম্বুলেন্স রাখা মাঠে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে বন্দর কতৃপক্ষ।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম জানান, উপহারের অ্যাম্বুলেন্সের দ্বিতীয় চালানে ৩০টি অ্যাম্বুলেন্স বন্দরে এসে পৌছেছে। বন্দরের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কাস্টমস এবং সিএন্ডএফের কাগজপত্র কমপ্লিট হলে দ্রুত সময়ে বেনাপোল বন্দর থেকে অ্যাম্বুলেন্স গুলো ঢাকার পথে রওনা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com