শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
সাটুরিয়ায় স্বাস্থ্যবিধি মেনে গণটিকা কার্যক্রম সম্পন্ন

সাটুরিয়ায় স্বাস্থ্যবিধি মেনে গণটিকা কার্যক্রম সম্পন্ন

মোশারফ হোসেন( সাটুরিয়া) মানিকগঞ্জ,, প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে গণটিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে শনিবার (৭ আগস্ট) সাটুরিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের
উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা ইউনিয়নের সকল টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় উপজেলা সেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে কর্মসুচি সফল করতে উপজেলার ৯টি ইউনিয়নের ২৭টি টিকাদান কেন্দ্রে সেচ্ছাসেবী হিসেবে এসব নেতাকর্মীরা একযোগে কাজ করে করেন। কর্মসূচির প্রথম দিনে উপজেলার ৯টি ইউনিয়নের ২৭ টিকাদান কেন্দ্রে মোট ৫ হাজার ৪’শ নারী পুরুষকে এ টিকা প্রদান করা হয়েছে।

পরিদর্শনকালে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্জাক হোসেন রাজ, সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্রদ্যোত ঘোষ এ্যাপোলে, সাধারন সম্পাদক মোঃ জামান আহমেদ রাজু, উপজেলা সেচ্চাসেবক লীগ নেতা মোঃ ওবায়দুন রহমান, মোঃ রাজ আহমেদ রুবেল, হাজী আলামিন মীর, মোঃ শাহীন আলম, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ আপেল মাহমুদ চৌধুরী, মোঃ শওকত আহমেদ, জেলা ছাত্রলীগের সহ- সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম মওলা প্রমুখ।

এসময় বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্জাক হোসেন রাজ বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে টিকাদান কর্মসূচী বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটি জেলায় এবং উপজেলায় আমাদের নির্দেশনা দেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের নেতৃবৃন্দদের সাথে নিয়ে আমরা প্রত্যেকটি টিকাদান কেন্দ্রে ভলেন্টিয়ার হিসেবে টিকাদান কর্মসূচী বাস্তবায়ন করার জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। প্রথম ধাপের টিকাদান কর্মসূচিতে আমরা প্রতিটি কেন্দ্রে উপস্থিত থেকে যে সমস্ত লোকজন টিকা দিতে এসেছেন তাদের মাক্স দিয়ে এবং তাদের বসার ব্যবস্থা করে দিয়ে বিভিন্ন ভাবে আমরা এই টিকাদান কর্মসূচি সফল করার জন্য কাজ করে যাচ্ছি। দ্বিতীয় ধাপেও একইভাবে প্রত্যেকটি ইউনিয়নে প্রতিটি কেন্দ্রে আমরা এভাবে কাজ করে যাব।

সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা মোঃ মামুনুর রশিদ বলেন, সাটুরিয়া উপজেলায় ৯ টি ইউনিয়নের ২৭টি টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে মোট ৫ হাজার ৪’শ নারী পুরুষকে সুষ্টুভাবে এ টিকা প্রদান করা হয়েছে। কিন্তু সার্ভারের সমস্যাজনিত কারনে রেজিস্ট্রশন সম্পুন্ন করা যায়নি। তবে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করতে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, সরকারী নির্দেশনা মোতাবেক ধারাবাহিকভাবে আগামী ১৪ আগস্ট পুনরায় এ টিকা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com