মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন
গুরুদাসপুরে পরিচয়পত্র আনলেই পাবেন টিকা – ডিসি

গুরুদাসপুরে পরিচয়পত্র আনলেই পাবেন টিকা – ডিসি

ইমাম হাছাইন পিন্টু নাটোর

প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সারাদেশের ন্যায় নাটোরের গুরুদাসপুরে গণটিকা কার্যক্রম কর্মসূচি শুরু হয়েছে। পৌরসভাসহ উপজেলার ৬টি ইউনিয়নের পঁচিশ বছর বয়সী নারী পুরুষদের এ টিকা দেওয়া হচ্ছে।

শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিনটি বুথে টিকা কার্যক্রম চলে। বিয়াঘাট, খুবজীপুর, মশিন্দা ও ধারাবারিষা ইউনিয়ন পরিষদে টিকা নিতে আসা নারী পুরুষকে সিনোফার্মের ১ম ডোজের টিকা দেওয়া হয়।

কেন্দ্রগুলো পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন, নাটোর সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম প্রমুখ।

নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, প্রতিটি কেন্দ্রে টিকা গ্রহণকারীদের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। তাদের খাবার পানি, বিস্কুট ও নতুন মাস্ক দেওয়া হচ্ছে। বয়স্ক নারী ও শারীরিক প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কেবল জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনলেই টিকা পাচ্ছেন তারা।

ইউএনও তমাল হোসেন বলেন, উপজেলার ৪ হাজার ২০০ নারী-পুরুষকে সিনোফার্মের ১ম ডোজের টিকা দেওয়া হবে। আগামী মাসের ৭ তারিখে একইভাবে ২য় ডোজের টিকা দেওয়া হবে। টিকা কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। রয়েছে তথ্য কেন্দ্র।

এসব কেন্দ্র ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুক্রবার ব্যতিত প্রতিদিন টিকা দেওয়া হচ্ছে এবং আগামীকাল রবিবার নাজিরপুর ও চাপিলা ইউনিয়নে ১ম ডোজের শেষ টিকা দেওয়া হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম।

ধারাবারিষা ইউপি কেন্দ্রে টিকা নিতে আসা শিধুলী গ্রামের শুকুর আলী সহ অনেকে বলেন, বাড়ীর সাথে টিকা কেন্দ্র। নির্বিঘ্নে টিকা নিলাম। সরকারের এ সিস্টেমটা ভালো লেগেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com