মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন
পাইকগাছায় ইউনিয়ন পর্যায়ে করোনার গণ টিকা প্রদান শুরু

পাইকগাছায় ইউনিয়ন পর্যায়ে করোনার গণ টিকা প্রদান শুরু

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।


খুলনার পাইকগাছায় মহামারি করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে গণ টিকা প্রদান শুরু হয়েছে। শনিবার সকালে একযোগে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে এ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। রবিবার উপজেলার বাকি দুটি ইউনিয়ন সহ পৌরসভা অনুরুপভাবে এ টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন হবে।
শনিবার করোনা ভাইরাস প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে গণ টিকা প্রদান কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও উপজেলা সাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ নিতীশ চন্দ্র গোলদার। উপজেলা নির্বাহী অফিসার বলেন, ইউনিয়ন পর্যায়ে করোনা টিকা কার্যক্রম কর্মসূচীর প্রথম দিনে প্রতিটি ইউনিয়নে ২শ জন করে সর্বমোট ১হাজার ৬শ জন মানুষকে করোনা টিকা প্রদান করা হয়েছে এবং উপজেলার প্রতিটি ইউনিয়নের তিনটি ওয়ার্ডে এ টিকা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে এ কর্মসূচীর মাধ্যমে সকলকে টিকার আওতায় আনা হবে।
উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক আমরা প্রথমে উপজেলার প্রতিটি ইউনিয়নের তিনটি ওয়ার্ডে এ টিকা প্রদান করেছি। টিকা নিতে ইউনিয়নবাসী আগ্রহ প্রকাশ করছে। টিকা গ্রহণের পর এখনো কারো শারিরিক অসুস্থতার খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com