বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নান্দাইলে গণটিকাদান কার্যক্রম শুরু,ডোজপ্রত্যাশীদের দীর্ঘলাইন

নান্দাইলে গণটিকাদান কার্যক্রম শুরু,ডোজপ্রত্যাশীদের দীর্ঘলাইন

প্রভাষক জাহিদুল আলম,নান্দাইল প্রতিনিধি:

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সারা দেশে ছয় দিনের গণটিকাদান কার্যক্রম শুরুর প্রথম দিনে ময়মনসিংহের নান্দাইলের ১টি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নে এক যোগে এই গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (০৭ আগষ্ট)সকাল ৯টা থেকে নান্দাইল উপজেলার প্রতিটি ইউনিয়ন কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রে টিকা দেওয়া শুরু হয়েছে। বিকেল ৩টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে।

এদিকে গণটিকা নিতে প্রথম ডোজপ্রত্যাশীদের দীর্ঘলাইন লক্ষ্য করা গেছে উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে।

সরেজমিনে দেখা যায়, শনিবার সকাল ৯টা থেকে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হলেও সকাল ৮টা থেকেই কিংবা তার আগে থেকেই প্রথম ডোজপ্রত্যাশীরা লাইনে দাঁড়িয়ে আছেন। মানুষের অতিরিক্ত চাপে দুই ঘণ্টা সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে টিকা নিতে পারেননি বলেও জানিয়েছেন। তবে মুক্তিযোদ্ধা, বয়স্ক এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেওয়া হচ্ছে। শনিবার (০৭ আগষ্ট)সকাল ৯টা থেকে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু হলেও তা চলবে ১২ আগস্ট পর্যন্ত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com