মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন
গৌরীপুর পৌরসভায় টিকা কেন্দ্রে ব্যাপক জনসমাগম

গৌরীপুর পৌরসভায় টিকা কেন্দ্রে ব্যাপক জনসমাগম


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।


ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার তিনটি কেন্দ্রে সকাল থেকেই ব্যাপক জনসমাগম ঘটেছে। শনিবার (৭ আগস্ট) সকাল থেকেই মানুষজন কেন্দ্রে জড়ো হতে থাকে। কিন্তু প্রতি কেন্দ্রে মাত্র দুইশত জনকে টিকা দানের বাধ্যবাধকতা থাকায় অনেকই না পেয়ে হতাশ হয়েছেন।
এসময় গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম টিকাদান কর্মসূচি পরিদর্শনে গেলে লোকজন তাঁর কাছে ভীড় করেন। মেয়র তাদের আশ্বস্থ করে বলেন, সরকার আজ (শনিবার) পরীক্ষা মূলক এ গণটিকার আয়োজন করেছে, আগামী ১৪ আগস্ট থেকে ব্যাপক হারে টিকা দেয়া হবে। ক্রমান্নয়ে সবাই টিকা পাবেন এবলে সকলে আশ্বস্ত করেন তিনি।
জানা যায়, পূর্বে সরকারের ঘোষণা অনুযায়ী গৌরীপুর পৌরসভার পক্ষ থেকে ৯টি ওয়ার্ডে টিকা দেয়া হবে বলে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়। বুথে এসে টিকা নিতে পৌর নাগরিকদের উদ্বুদ্ধ করা হয়। সে মোতাবেক নাগরিকরা নিবন্ধন করেন, যারা নিবন্ধন করতে পারেননি তাঁরা জাতীয় পরিচয় পত্র নিয়ে বুথে হাজির হন।
এ ব্যাপারে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী গৌরীপুর পৌরসভার নাগরিকদের ৯টি টিকাদান কেন্দ্রে টিকা নিতে উদ্বুদ্ধ করেছিলাম। কিন্তু পরবর্তীতে সরকারি সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, গৌরীপুর সরকারি কলেজ ও গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয় এ তিনটি কেন্দ্রে টিকা দেয়া হয়েছে। এতে জনগণ কিছুটা হতাশ হয়েছেন। তবে তাদের আশ্বস্ত করা হয়েছে সবাই টিকা পাবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com