মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন
জামালপুরে গণ টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন

জামালপুরে গণ টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন

এ,এস,পলাশ,সদর প্রতিনিধি-

কোভিড-১৯ প্রতিরোধে সারাদেশের ন্যায় জামালপুর জেলায় আজ (৭আগস্ট) শনিবার গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

আজ সকালে জামালপুর পৌর এলাকার পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন পরিষদে গণ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
টিকাদান কর্মসূচি উদ্বোধনের সময় জেলা সিভিল সার্জন ডা: প্রণয় কান্তি দাস,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন,সদর উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন চিরান,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: উত্তম কুমার সরকার, শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা সিভিল সার্জন ডা: প্রণয় কান্তি দাস জানান,জেলায় ৭৯ টি কেন্দ্রে ২১৩ টি বুথে টিকাদান কার্যক্রম চলবে।ইউনিয়ন পরিষদ পর্যায়ে প্রতিটি ইউনিয়নে একটি সেন্টারে ৩ টি বুথে ৬০০ করে টিকা দেওয়া হবে।এছাড়াও জামালপুর পৌরসভায় ১২ টি ওয়ার্ডে ১২ টি কেন্দ্রে প্রতিদিন টিকা দেওয়া হবে এবং প্রতিটি সেন্টারে ২০০ করে টিকা দেওয়া হবে।

কোভিট-১৯ নিয়ন্ত্রণে টিকাদান কেন্দ্রগুলোতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন সকাল ৯ থেকে ৩ টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com