বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঘোড়াঘাটে ওসি সহ থানার ১ জন কনস্টেবল করোনায় আক্রান্ত

ঘোড়াঘাটে ওসি সহ থানার ১ জন কনস্টেবল করোনায় আক্রান্ত

এসএম আরিফুল ইসলাম জিমন, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত ১ জন ওসি সহ ঘোড়াঘাট থানার ১ জন পুলিশ কনস্টেবল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ জনে দাঁড়ালো।

এর মধ্যে সুস্থ হয়েছেন ২৬ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ জন এবং করোনার উপস্বর্গ নিয়ে মারা গেছে ১ জন। ২২ জুন সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহম্মেদ।আক্রান্তরা হলেন, ঘোড়াঘাট উপজেলার সদর ওসমানপুরের মৃত আল ইমরান সরকার রতনের স্ত্রী শাকিলা পারভীন (৪২) ঘোড়াঘাট থানার সাবেক ওসি (তদন্ত) বর্তমান ওসি গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত এবং ঘোড়াঘাট থানার পুলিশ কনস্টেবল মোঃ আবু তাহের (৩২)।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোঃ আবু তাহেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেজন্য সকল রকম সহযোগীতা প্রদান করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com