মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন
গাজীপুরে ডেঙ্গু রোগী শনাক্ত ১২ জন, বন্ধ করোনাভাইরাস পরীক্ষা

গাজীপুরে ডেঙ্গু রোগী শনাক্ত ১২ জন, বন্ধ করোনাভাইরাস পরীক্ষা

সুমন পাটোয়ারী গাজীপুর প্রতিনিধি,

গাজীপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে বলে চিকিৎসক জানিয়েছেন।

জেলার শহীদ আহসান উল্লাহ মাস্টার সদর হাসপাতালের চিকিৎসক মো. পারভেজ হোসেন জানান, তাদের হাসপাতালে সম্প্রতি একজন পল্লী চিকিৎসক ও পুলিশ সদস্যসহ ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি করা হয়।

চারদিন আগে এখানে একজন পুলিশসহ নয়জনের ডেঙ্গু শনাক্ত হয় জানিয়ে তিনি বলেন, তাদের মধ্যে সোমবার একজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। অন্যরা চিকিৎসা নিচ্ছেন। বুধবার সকালে ১১ জন রোগী ছিলেন। তাদের মধ্যে একজন বাদে অন্যরা সবাই গাজীপুর শহরের বাসিন্দা।

তিনি বলেন, “গাজীপুরে ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার পর শহীদ আহসান উল্লাহ মাস্টার সদর হাসপাতালে ১ জুলাই থেকে ২০ শয্যার ডেঙ্গু ইউনিট খোলা হয়েছে। তবে ১৫ জুলাই থেকে এ ইউনিটের কার্যক্রম শুরু হয়।”

ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর সিটির মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, “শনিবার ডেঙ্গু নিধন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ডেঙ্গু নিধন কর্মসূচি সফল করতে আমি গাজীপুর মহানগর বাসিন্দাদের নিজ দায়িত্বে ডেঙ্গুর জীবাণুবাহী মশার আবাস্থল ধ্বংস করার অনুরোধ জানাই।

“কারও বাসা বা কারখনায় ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গেলে আইনানুয়ায়ী মালিকদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হবে। এজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ শুরু করেছেন।”

তাজউদ্দীন মেডিকেলে করোনাভাইরাস পরীক্ষা বন্ধ

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের ল্যাবে কোভিড পরীক্ষা মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে।

কলেজের মাইক্রোবায়োলজি বিভাগ ও ল্যাব প্রধান সহকারী অধ্যাপক এসকে সাইফুল আলম জানান, পিসিআর ল্যাবে ভাইরাস সংক্রমিত হয়েছে। সোমবার বিষয়টি ধরা পড়ার পর মঙ্গলবার থেকে পরীক্ষা বন্ধ রাখা হয়।

তিনি বলেন, সোমবার বিকালে পিসিআর মেশিনে পরীক্ষার জন্য ১২৩টি নমুনা দেওয়া হয়। এতে ১১৫টি পজিটিভ ও আটটি নেগেটিভ আসে। এতে সন্দেহ দেখা দেয়। এছাড়া পিসিআর টিউবে যেখানে ভাইরাসের উপস্থিতি একেবারেই থাকার কথা নয়, সেখানেও ভাইরা পাওয়ায় যন্ত্রে ত্রুটির বিষয়টি আরও পরিষ্কার হয়। পরে সব নমুনা পুনরায় পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।

বৃহস্পতিবারের মধ্যে যন্ত্রাংশ ও ল্যাব জীবাণুমুক্ত করার পর শুক্রবার থেকে আবার পরীক্ষা করা যেতে পারে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com