বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কিশোরগঞ্জে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১৫৮,মারা গেছেন আরো ২ জন

কিশোরগঞ্জে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১৫৮,মারা গেছেন আরো ২ জন


দিলোয়ার হোসাইন নানক,কিশোরগঞ্জ প্রতিনিধি:


কিশোরগঞ্জে করোনা পরিস্থিতি আশঙ্কাজনক।কিশোরগঞ্জে করোনাভাইরাসের ভয়াবহতা কমছে না।২৪ ঘন্টায় পর ফের বেড়েছে মৃত্যু ও শনাক্ত। হচ্ছে নতুন রেকর্ড।কিশোরগঞ্জে ২ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।তাদের মধ্যে ভৈরব উপজেলার একজন পুরুষ (৬৩) এবং কটিয়াদী উপজেলার একজন পুরুষ (৮০) রয়েছেন।
সর্বশেষে মারা যাওয়া দুইজন কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু বরণ করেছেন।
কিশোরগঞ্জের ১২ টি কেন্দ্রে নমুনা পরীক্ষায় ২৪ ঘন্টায় নতুন করে মোট ১৫৮ জনের করোনা সংক্রমন শনাক্ত হয়েছে।একই সময়ে নতুন করে সুস্থ হয়েছেন ৪৬ জন।সুস্থরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলায় ৬ জন,পাকুন্দিয়া উপজেলায় ১৬ জন,কটিয়াদী উপজেলায় ২১ জন,কুলিয়ারচর উপজেলায় ২ জন ও ইটনা উপজেলায় ১ জন।
সিভিল সার্জন ডা:মো:মুজিবুর রহমান মঙ্গলবার(৩ আগস্ট ) রাতে জানিয়েছেন,কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষায় নতুন ৪০ জনের নমুনা পজিটিভ এসেছে এবং পুরনো ১১ জনের নমুনা পজেটিভ এসেছে।নেগেটিভ হয়েছে ১৩৭ টি নমুনা।আর বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবে ১১৭ টি নমুনা পরীক্ষায় নতুন ১২ জনের নমুনা পজেটিভ এসেছে।নেগেটিভ হয়েছে ১০১ টি নমুনা।কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল,২৫০ শয্যা জেনারেল হাসপাতাল,বক্ষবিধি ক্লিনিক,হোসেনপুর,পাকুন্দিয়া, কটিয়াদী, ভৈরব,নিকলী,বাজিতপুর,ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেপিড এন্টিজেন টেস্টে ৩৯২ টি নমুনা পরীক্ষায় নতুন ১০৬ জনের নমুনা পজেটিভ এসেছে এবং পুরনো ১ জনের নমুনা পজেটিভ এসেছে। নেগেটিভ হয়েছে ২৮৫ টি নমুনা।
নতুন আক্রান্তের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫৪ জন,হোসেনপুর উপজেলায় ৫ জন,তাড়াইল উপজেলায় ১ জন,পাকুন্দিয়া উপজেলায় ২০ জন,কটিয়াদী উপজেলায় ১১ জন,কুলিয়ারচর উপজেলায় ৪ জন,ভৈরব উপজেলায় ৩৩ জন,নিকলী উপজেলায় ২ জন,বাজিতপুর উপজেলায় ২৫ জন,ইটনা উপজেলায় ২ জন ও অষ্টগ্রাম উপজেলায় ১ জন রয়েছেন। বর্তমানে কিশোরগঞ্জ জেলায় ২ হাজার ৭৮৩ জন করোনা ভাইরাসে চিকিৎসাধীন রয়েছেন। কিশোরগঞ্জ জেলা এ পযর্ন্ত করোনা ভাইরাসে ১৬৩ জন মৃত্যুবরণ করেছেন।
এ পযর্ন্ত কিশোরগঞ্জ জেলায় মোট ৯ হাজার ৭৬৮ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ নিশ্চিত হয়েছে। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৮২২ জন মঙ্গলবার (৩ আগস্ট )পযর্ন্ত জেলায় করোনার টিকার জন্য নিবন্ধন করিয়েছেন ২ লাখ ১৭ হাজার ৭৮৬ জন আর প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন ৭৬ হাজার ৬৬৫ জন।গত ১৯ জুন থেকে সাইনোফার্ম ভ্যাকসিনের ১ম ডোজ দেয়া শুরু হয়েছে।এ পযর্ন্ত মোট ৫৫ হাজার ৩৫০ জন সাইনোফার্ম ভ্যাকসিনের ১ম ডোজ টিকা নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহন করেছেন ৫৯ হাজার ৬২৫ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com