মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন
ভোলায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৪১ জনকে কারাদন্ড, জরিমানা ২৪ লাখ ৪১ হাজার

ভোলায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৪১ জনকে কারাদন্ড, জরিমানা ২৪ লাখ ৪১ হাজার

গাজী তাহের লিটন, ভোলা:

সরকারের আরোপিত কঠোর বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য এবং বাইরে ঘোরাঘুরির কারণে ভোলায় এ পর্যন্ত ১৪১ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ২ হাজার ৭৭৬ জনকে ২৪ লাখ ৪১ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জানাযায়, ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত জেলার সাত উপজেলায় ৩৬০টি ভ্রাম্যমাণ আদালতে এ জেল-জরিমানা করা হয়। এ সময় মামলা দায়ের করা হয়েছে ২ হাজার ৭৪২টি।

এদিকে মঙ্গলবার রাত পর্যন্ত আরও ৭৮ জনের জেল-জরিমানা করা হয়েছে। এর মধ্যে ৭৭ জনকে ৩৬ হাজার ৩৫০ টাকা জরিমানা এবং এক জনকে ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।৯টি ভ্রাম্যমাণ আদালতে এ জেল-জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা/নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে কঠোর বিধিনিষেধের মধ্যে শহরে জনসমাগম ঠেকাতে শক্ত অবস্থানে রয়েছে প্রশাসন। শহরের বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র‌্যাব, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দেখা গেছে।

স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং বাইরে ঘোরাফেরার কারণে এ জেল-জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও পুলিশের চেকপোস্ট রয়েছে।

এদিকে, ৭ আগষ্ট থেকে ইউনিয়ন পর্যায়ে স্থানীয় জনগণকে এনআইডি প্রদর্শন পূর্বক টিকা দেয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com