সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন
করোনাভাইরাসে গাজীপুরে মৃত্যু আরও ৭, শনাক্তের হার ৭৩ শতাংশ

করোনাভাইরাসে গাজীপুরে মৃত্যু আরও ৭, শনাক্তের হার ৭৩ শতাংশ

সুমন পাটোয়ারী, গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এক দিনে আরও সাত জনের প্রাণহানি হয়েছে।

মঙ্গলবার জেলার সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় ১৩১ জনের নমুনা পরীক্ষায় ৯৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সেই হিসাবে সংক্রমণ শনাক্তের হার ৭৩.২৮ শতাংশ।

“এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাত জন। এদের নিয়ে জেলায় করোনায় মোট মারা গেছে ৩৫১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৪ হাজার ৮৪২ জন।”

নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সদরে ৩৫ জন, কালীগঞ্জে ১৩ জন, কালিয়াকৈরে ১৯ জন, কাপাসিয়ায় ১৫ জন ও শ্রীপুরে ১৪ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় এক লাখ ছয় হাজার ৭৪৬ জনের নমুনা পরীক্ষায় ১৯ হাজার ১৮৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন সদর উপজেলায় ১১ হাজার ৭৪২ জন, কালীগঞ্জে এক হাজার ৪০৩ জন, কালিয়াকৈরে এক হাজার ৯৫৫ জন, কাপাসিয়ায় এক হাজার ৬১৭ জন, শ্রীপুরে দুই হাজার ৪৬৯ জন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com