বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ
চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৬, শনাক্ত ১২৮৫

চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৬, শনাক্ত ১২৮৫

মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৮৫ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। এরমধ্য দিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যু এক হাজার অতিক্রম ছাড়াল। করোনা শনাক্তের হার প্রায় ৩৪ দশমিক ৯২ শতাংশ।

বুধবার (৪ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের একটি ল্যাবে তিন হাজার ৬৭৯ জনের নমুনা পরীক্ষা করে এক হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৮৪৪ জন ও বিভিন্ন উপজেলার ৪৪১ জন রয়েছেন।

উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে- লোহাগাড়ার ২০ জন, সাতকানিয়ার ১০ জন, বাঁশখালীর ২০ জন, আনোয়ারার আটজন, চন্দনাইশের দুজন, পটিয়ার ৩০ জন, বোয়ালখালীর ৪২ জন, রাঙ্গুনিয়ার ৫৩ জন, রাউজানের ৭৮ জন, ফটিকছড়িতে ১৫ জন, হাটহাজারীর ৮০ জন, সীতাকুণ্ডের ৫১ জন, মিরসরাইয়ের ১৪ জন ও সন্দ্বীপের ১৮ জন রয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪২৯ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৬৪ হাজার ৪৫৯ জন। আর বিভিন্ন উপজেলার ২১ হাজার ৯৭০ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে ১৬ জন মারা গেছেন। মারা যাওয়া ছয়জন নগরের বাসিন্দা, বাকি ১০ জন নগরের বাইরের বাসিন্দা। এ পর্যন্ত মোট এক হাজার ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৯৭ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৪১৩ জন।

এর আগে, মঙ্গলবার চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিল ১০ জন। করোনা আক্রান্ত হয়েছিল এক হাজার ২৭৩ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com