বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৃহকর্মী নির্যাতনে চিত্রনায়িকা একা গ্রেফতার

গৃহকর্মী নির্যাতনে চিত্রনায়িকা একা গ্রেফতার

ডেস্ক নিউজ:

রাজধানীর হাতিরঝিলে গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় চিত্রনায়িকা একাকে আটক করেছে পুলিশ। এসময় তার বাসায় পাওয়া গেছে মাদকদ্রব্য। এতে তার বিরুদ্ধে ২টি মামলা হয়েছে। আর নির্যাতিত হাজেরা বেগমকে চিকিৎসা দেয়া হয়েছে ঢাকা মেডিকেলে।

চিত্রনায়িকা একার বাসার গৃহকর্মী হাজেরা বেগম। কাজ করছিলেন ৩ মাস ধরে। 
শনিবার দুপুরের কাজে গিয়ে ৫ হাজার টাকা বকেয়া বেতন চাইলে ক্ষিপ্ত হয়ে মাথায় ও হাতে আঘাত করেন একা, এ অভিযোগ তিনি জানান জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন করে।

পরে ঘটনাস্থলে গিয়ে, দরজা ভেঙ্গে একাকে আটক করে পুলিশ। এ সময় তার বাসায় পাওয়া যায় মাদকও। তবে বাসায় মাদক রাখার কথা অস্বীকার করেন একা। তার দাবি, সেসব রেখেছেন সেই গৃহকর্মীই।

এদিকে নির্যাতিত হাজেরা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com