রবিবার, ২১ Jun ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে দুই মৃতের নমুনায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

গাজীপুরে দুই মৃতের নমুনায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

রোববার গাজীপুরের সিভিল সার্জন কার্যালয়ে নমুনার পরীক্ষার ফলাফল আসে। একদিন আগে তারা করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান।
প্রয়াতদের একজন গাজীপুরের টঙ্গীর এবং অপরজন কোনাবাড়ির বাসিন্দা ছিলেন।


গাজীপুরের সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, একদিন আগে তারা করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। সেদিনই তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়। রোববার ওই নমুনার পরীক্ষার ফলাফলে করোনাভাইরাস পজেটিভ ছিল বলে জানা গেছে।


এ নিয়ে গাজীপুরে ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বলে জানান তিনি।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪১১ জনের নমুনা পরীক্ষায় নতুন ৯৫ জনে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরে ৫৯ জন, কালিয়াকৈরে ১১ জন, কাপাসিয়ায় ১১ জন, শ্রীপুরে ১০ জন ও কালীগঞ্জে ৪ জন রয়েছেন।


এ পর্যন্ত জেলায় কোভিড-১৯-এ শনাক্তের সংখ্যা ২ হাজার ৯১০ জন এবং সুস্থ হয়েছেন ৪৮৪ জন বলে জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com