শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঘোড়াঘাটে সোনালী ব্যাংক এর ওসমানপুর শাখা লকডাউন

ঘোড়াঘাটে সোনালী ব্যাংক এর ওসমানপুর শাখা লকডাউন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সোনালী ব্যাংক লিঃ ওসমানপুর শাখায় কর্মরত ১ জন করোনায় আক্রান্ত হওয়ার পর উক্ত ব্যাংককের আরও দুই কর্মকর্তার করোনা উপসর্গের লক্ষণ দেখা দেওয়ায় কারনে উপজেলার সদরে অবস্থিত ব্যাংককের ওসমাপুর শাখাটি লকডাউন করা হয়েছে।


২১ জুন রবিবার উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট ওয়াহিদা খানম সোনালী ব্যাংক লিঃ এর উক্ত শাখাটি লকডাউন ঘোষনা করেন।
জানা যায়, সোনালী ব্যাংক লিঃ ওসমানপুর শাখায় কর্মরত জয়নাল আবেদীন বেশ কিছুদিন ধরে জ্বর-সর্দিতে ভোগায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হলে গত ১৬ জুন তাঁর করোনা পজেটিভ রেজাল্ট আসে। বর্তমানে সে নিজ বাড়ি উপজেলার রানীগঞ্জ দক্ষিণ দেবীপুর গ্রামে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট ওয়াহিদা খানমের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, সোনালী ব্যাংক লিঃ ওসমানপুর শাখাটি আগামী ২৫ জুন পর্যন্ত লকডাউন ঘোষনা করা হয়েছে সেই সঙ্গে ব্যাংকের সকল কার্যক্রমও বন্ধ থাকবে। ব্যাংকের গ্রাহক ও জনসাধারণকে জরুরী প্রয়োজনে অন্য শাখায় লেনদেন করতে বলা হয়েছে।

উক্ত ব্যাংকে করোনায় উপসর্গ ধাকা দুই কর্মকর্তা সহ মোট ১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের নমুনার ফলাফল নেগেটিভ আসলে লকডাউন তুলে নেয়া হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সোনালী ব্যাংক লিঃ ওসমানপুর শাখাটি লকডাউনের আওতায় থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com