বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দিনাজপুর শহরের ৪ টি সহ ১১ টি এলাকা রেডজোন ঘোষণা

দিনাজপুর শহরের ৪ টি সহ ১১ টি এলাকা রেডজোন ঘোষণা

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দিনাজপুর শহরের ৪ টি এলাকাসহ জেলার ১১ টি এলাকা রেডজোন ঘোষণা করতে স্বাস্থ্য অধিদপ্তরকে পত্র দিয়েছে জেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটিকে।কমিটির আহবায়ক দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহবুবুল আলম এবং সদস্য সচিব জেলা সিভিল সার্জন ডা .মো.আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত ওই পত্রটি ইতোমধ্যে ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরে পৌছেছে।

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দিনাজপুর শহরের ৪টি এলাকাসহ জেলার যে ১১ টি এলাকাকে ঝুকিপূর্ণ চিহ্নিত করে রেডজোন ঘোষণার প্রস্তাবনা দেয়া হয়েছে, সেই এলাকাগুলো হলো শহরের প্রাণকেন্দ্র 🔴ষষ্টিতলা, 🔴হাউজিং মোড়, 🔴রামনগর এবং 🔴৭ নং উপশহর।অন্যাগুলো হলো,🔴বিরল উপজেলার মাধববাটী,🔴বোচাগঞ্জ উপজেলার শহীদ পাড়া,🔴খানসামা উপজেলার ৪ নং খামারপাড়া ইউনিয়নের ভান্ডারদহ,🔴চিরিরবন্দর উপজেলার ৪ নং ইউসবপুর ইউনিয়নের উত্তর সুখদেবপুর,🔴পার্বতীপুর উপজেলার ৩ নং রামপুর ইউনিয়নের কাজীপাড়া,🔴বিরামপুর উপজেলার চাঁদপুর এবং🔴নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ী।

দিনাজপুর করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি’র সদস্য সচিব এবং জেলা সিভিল সার্জন ডা মো আব্দুল কুদ্দুস জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণ দেশের অন্যান্য ঝুকিপূর্ণ এলাকাগুলোর পাশাপাশি আমাদের দিনাজপুর জেলার ১১ টি ঝুকিপূর্ণ এলাকা রেডজোন ঘোষণা করে প্রয়োজনীয় নির্দেশনা দিবে স্বাস্থ্য অধিদপ্তর। তারপর যা যা করণীয় তা আমারা পালন করবো।১১টি এলাকা রেডজোনের পাশাপাশি আরও ৯ টি এলাকা ইয়লো জোন ঘোষণা করতে স্বাস্থ্য অধিদপ্তরে পত্র দেয়া হয়েছে।

এই এলাকাগুলোও প্রয়োজনে রেডজোন ঘোষণা করা হতে পারে বলেও জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস।এদিকে জেলা শহরের চিহ্নিত ঝুকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে ষষ্টিতলা এলাকাটি স্থানীয় এলাকাবাসী গত কয়েকদিন আগে লকডাউন করে দিয়েছে। ফলে শহরের এই প্রাণকেন্দ্রটির রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষ যানবাহন চলাচল নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com