মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সাভারের আশুলিয়ায় ঘুমের ঔষুধ খাইয়ে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

সাভারের আশুলিয়ায় ঘুমের ঔষুধ খাইয়ে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

রাজধানীর সন্নিকটে সাভারের আশুলিয়ায় ৯ বছরের এক শিশুকে ঘুমের ঔষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে বকুল মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ।রবিবার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো: সামিউল ইসলাম।

শনিবার (২০ জুন) গভীর রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের কোন্ডলবাগ এলাকা থেকে বকুল মিয়াকে আটক করা হয়।আটক বুকল মিয়া নাটোর জেলার লালপুর এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের কোন্ডলবাগ এলাকার ফারুক মিয়ার বাড়িতে ভাড়া থেকে রিকশা চালাতেন।পুলিশ জানায়, ওই শিশুর বাবা ও মা দুজনই পোশাক কারখানায় কাজ করেন। প্রতিদিনের মত গত শনিবার (২০ জুন) তাদের দুই শিশুকে রেখে কারখানায় কাজে যান।

এই সুযোগে তাদের পাশের কক্ষের ভাড়াটিয়া বকুল মিয়া কৌশলে ওই শিশুদের ঘুমের ওষুধ খাওয়ায়। পরে ৯ বছরের শিশুকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। বাবা-মা কারখানা থেকে ফিরে শিশুদের অসুস্থ্য দেখতে পেলে প্রাথমিক জিজ্ঞাসায় শিশুরা জানায়, বকুল মিয়ার দেয়া খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েছিল।

বিষয়টি জানাজানি হলে অন্যান্য ভাড়াটিয়ারা বকুলকে আটক করে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে বকুল মিয়াকে আটক করা হয়। এ ঘটনায় মধ্য রাতে ওই শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় বকুল মিয়াকে গ্রেফতার দেখায়।আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো: সামিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আসামীকে আটক করে থানায় আনা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ধর্ষণ মামলা দায়ের করেছেন। এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। সেই সাথে ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com