বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: দুই যুবক নিহত

মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: দুই যুবক নিহত

ইমতিয়াজ মাহমুদ ইমন – কক্সবাজার 


ঈদুল আযহার ছুটিতে বন্ধুরা মিলে আলাদা আলাদাভাবে মোটর সাইকেল নিয়ে ঘুরতে গিয়ে কক্সবাজারের মেরিনড্রাইভ সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ-ছাত্রদল নেতা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিন জন। তারা উভয়ে বন্ধু।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকগণ চট্টগ্রাম রেফার করেছেন।
বুধবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রামু উপজেলা অংশের হিমছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, কক্সবাজার পৌরসভার দক্ষিণ পাহাড়তলী ইসলামপুরের মো. ওসমানের ছেলে কফিল উদ্দিন ওরফে রিফাত (২০)। তিনি কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের যুগ্ন-আহবায়ক এবং কক্সবাজার শহরের কলাতলীর জালাল আহমদের ছেলে মোহাম্মদ আসিফ ইকবাল (২৩)। তিনি কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।
আহতদের মধ্যে একজন হলেন কক্সবাজার পৌরসভার দক্ষিণ পাহাড়তলী ইসলামপুরের মো. ছলিমুল্লাহর ছেলে মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। বাকি দুই জনের পরিচয় জানা যায়নি।
হিমছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. মিজানুল হক বলেন, রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় পরস্পর বিপরীতমুখী দুইটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুইটির পাঁচ আরোহী আহত হন; তাদের পুলিশের সহায়তায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। মোটরসাইকেল দুইটি সংঘর্ষে চুরমার হয়ে গেছে বলে তিনি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com