সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন
কিশোরগঞ্জে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৭৭,সুস্থ হলেন ২৫ জন

কিশোরগঞ্জে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৭৭,সুস্থ হলেন ২৫ জন

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জে করোনা পরিস্থিতি উদ্বেগজনক।প্রতিদিনই বাড়ছে  সংক্রমণ। হচ্ছে নতুন রেকর্ড।কিশোরগঞ্জের পাঁচটি কেন্দ্রে নমুনা পরীক্ষায় ২৪ ঘন্টায় নতুন করে মোট ৭৭ জনের  করোনা সংক্রমন শনাক্ত হয়েছে।একই সময়ে নতুন করে সুস্থ হয়েছেন ২৫ জন।সুস্থরা হলেন তাড়াইল উপজেলায় ২১ জন ও কুলিয়ারচর উপজেলায় ৪ জন।সিভিল সার্জন ডা:মো:মুজিবুর রহমান বুধবার  (২১ জুলাই ) রাতে  জানিয়েছেন,কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৯৪ টি নমুনা পরীক্ষায় নতুন ৩৯ জনের নমুনা পজিটিভ এসেছে এবং পুরনো ৪ জনের নমুনা পজেটিভ এসেছে।নেগেটিভ হয়েছে ৫১ টি নমুনা।আর বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৯ টি নমুনা পরীক্ষায় নতুন ৬ জনের  নমুনা পজেটিভ এসেছে।নেগেটিভ হয়েছে ৪১ টি নমুনা।হোসেনপুর, পাকুন্দিয়া ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেপিড এন্টিজেন ও জিন এক্সপার্ট সহ টেস্টে ৫৭ টি নমুনা পরীক্ষায় নতুন ৩২ জনের নমুনা পজেটিভ এসেছে। নেগেটিভ হয়েছে ২৫ টি নমুনা। নতুন আক্রান্তের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ২৭ জন,হোসেনপুর উপজেলায় ১৬ জন,পাকুন্দিয়া উপজেলায় ৬ জন,কটিয়াদী উপজেলায় ১৪ জন,ভৈরব উপজেলায় ১২ জন ও বাজিতপুর উপজেলায় ২ জন রয়েছেন। বর্তমানে কিশোরগঞ্জ জেলায় ১ হাজার ৬৬৯ জন করোনা ভাইরাসে চিকিৎসাধীন রয়েছেন। কিশোরগঞ্জ জেলা এ পযর্ন্ত করোনা ভাইরাসে ১২৯ জন মৃত্যুবরণ করেছেন।এ পযর্ন্ত  কিশোরগঞ্জ জেলায় মোট ৭ হাজার ৮২৯ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ নিশ্চিত হয়েছে। আর করোনা থেকে  সুস্থ হয়েছেন ৬ হাজার ৩১ জন বুধবার (২১ জুলাই )পযর্ন্ত জেলায় করোনার টিকার জন্য নিবন্ধন করিয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৪৫৮ জন আর  প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন ৭৬ হাজার ৬৬৫ জন।গত ১৯ জুন থেকে সাইনোফার্ম ভ্যাকসিনের ১ম ডোজ দেয়া শুরু হয়েছে।এ পযর্ন্ত মোট ২০ হাজার ২২০ জন সাইনোফার্ম  ভ্যাকসিনের ১ম ডোজ টিকা নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহন করেছেন ৫৯ হাজার ৩০৭ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com