বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
করাচিতে বিমান বিধ্বস্তের ঘটঘটনা নিহত ৯২

করাচিতে বিমান বিধ্বস্তের ঘটঘটনা নিহত ৯২

পাকিস্তানের করাচিতে আবাসিক এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৯২ জন নিহত হয়েছে।এ দুর্ঘটনায় অন্তত দুইজন বেঁচে ফিরেছেন বলে জানা গেছে।পাকিস্তানের স্বেচ্ছাসেবী সংস্থা ঈধি ফাউন্ডেশনের হিসেবে, আহত ২৫ জন স্থানীয়কে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার বিকেলে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ঠিক আগ মুহূর্তে পাশের মডেল কলোনি এলাকায় আছড়ে পড়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের এ-৩২০ উড়োজাহাজটি। ৯৯ আরোহী নিয়ে বিমানটি লাহোর থেকে ছেড়ে এসেছিল বলে জানিয়েছেন পিআইএ’র মুখপাত্র আব্দুল্লাহ হাফেজ। জনবহুল এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ জানান সিন্ধু প্রদেশের গভর্নর ইমরান ইসমাইল। বেশ কয়েকটি বাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।পিআইএ’র প্রধান নির্বাহী এয়ার মার্শাল আরশাদ মালিক জানান, অবতরণের আগে কন্ট্রোল রুমে যান্ত্রিক ত্রুটির কথা জানান বিমানের পাইলট।সে কারণে অবতরণ না করে আকাশেই থাকার সিদ্ধান্ত নেন পাইলট।কিন্তু শেষ রক্ষা হলো হয়নি।পিআইএ’র মুখপাত্র আবদুল সাত্তার জানান, বিমানটি বিধ্বস্তের পরপরই উদ্ধারের জন্য ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনীর সদস্যরা।করাচির সব হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।হতাহতের চিকিৎসায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের স্বাস্থ্য ও জনসংখ্যা কল্যাণমন্ত্রী। ইঞ্জিন বিকল হওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com