বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
টাঙ্গাইলে পৃথক দুই সড়ক দুর্ঘটনা, নিহত ২ আহত ৪

টাঙ্গাইলে পৃথক দুই সড়ক দুর্ঘটনা, নিহত ২ আহত ৪


হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ছেন আরো ৪ জন।  গত শুক্রবার (১৬ জুলাই) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার বিক্রমহাটি ও আশেকপুর বাইপাস এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। 
ঘটনায় নিহতরা হলেন, ঢাকার মিরপুরের নবাব বাগ এলাকার আব্দুল আলমের ছেলে রফিকুল ইসলাম (৩০) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাহাত সরকার (২৬)।
ঘটনায় আহতরা হলেন, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পোড়া বাড়ী এলাকার রাজ্জাক খানের ছেলে আমিনুল খান (৩০), চাপাই নবাবগঞ্জের সদর উপজেলার আনছার আলীর ছেলে আজিম (২৬), মফিজুর রহমানের ছেলে আসাদ (২২), ইসলামপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে ফরিদ হোসেন (৬০)।
এ বিষয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তরঙ্গগামী একটি প্রাইভেটকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিক্রমহাটি এলাকায় পৌঁছলে পূর্বে থেকে দাড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পিছনে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে  প্রাইভেটকারের চালক রফিকুল ইসলাম নিহত হয়। এ ঘটনায় আহত ৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনালের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, উত্তরঙ্গ থেকে ছেড়ে আসা একটি আম বোঝাই মিনি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে পিকআপটি মহাসড়কের আশেকপুর এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকটির চালক রাহাত সরকার নিহত হয়। এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জহির বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। আহত ৪ জন্য টাঙ্গাইল জেলারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com