মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
বিদ্যুৎস্পৃষ্টে ঢাকা কলেজের শিক্ষার্থীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে ঢাকা কলেজের শিক্ষার্থীর মৃত্যু


এম,এ,এস হুমায়ুন কবির,ঢাকা কলেজ প্রতিনিধিঃ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবদুল্লাহ নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আবদুল্লাহ কলেজের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। বুধবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতের বাড়ি শরিয়তপুর জেলার সখিপুরে। তিনি ঢাকা কলেজের দক্ষিণায়ন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার মরদেহ দাফনের উদ্দেশ্যে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহতের বন্ধু ও ঢাকা কলেজ শিক্ষার্থী মেহেদী হাসান শ্যামল। তিনি বলেন, আব্দুল্লাহ বাসার ওয়াইফাই লাইনে সমস্যা হওয়ায় ইন্টারনেটের তার ঠিক আছে কিনা সেটি দেখতে বৈদ্যুতিক খুঁটিতে থাকা তারে হাত দেয়। ওই সময়ই বৈদ্যুতিক তারে স্পর্শ লাগায় ঘটনাস্থলেই সে মারা যায়।মেহেদী জানান, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। মোহাম্মদপুরের মারকাজুল ইসলামিতে তার লাশের গোসল শেষে গ্রামের বাড়ি শরীয়তপুরের সখিপুরে নিয়ে যাওয়া হয়।আবদুল্লাহর মৃত্যুতে কলেজে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার। তিনি আবদুল্লাহর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com