শনিবার, ২০ Jun ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঘোড়াঘাটে করোনায় ব্যবসায়ীর মৃত্যু, ভোরে দাফন সম্পন্ন!

ঘোড়াঘাটে করোনায় ব্যবসায়ীর মৃত্যু, ভোরে দাফন সম্পন্ন!

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আল ইমরান সরকার রতন (৪৪) করোনায় আক্রান্ত হয়ে ১৯ জুন শুক্রবার বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।

পরে তার লাশ বগুড়া থেকে ঘোড়াঘাটে এনে ২০ জুন শনিবার ভোর ৪ঃ৩৫ মিনিটে দাফন সম্পন্ন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও মেজিষ্ট্রেট ওয়াহিদা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, আল ইমরান সরকার রতনের শ্বাসকষ্টের অবস্থার অবনতি হলে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।

আমরা শনিবার (২০ জুন) ভোরে সামাজিক সুরক্ষা নিশ্চিত করে ধর্মীয় বিধি মোতাবেক লাশ দাফন সম্পন্ন করেছি।লাশ দাফন সম্পন্নে সম্পৃক্ত ছিলেন, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ ও তার টিম, বগুড়ার লাশ দাফনের টিম, ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় লাশ দাফন কমিটির দুই সদস্য, ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, সহঃ সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার ও উপজেলা ত্রান কমিটির ট্যাগ অফিসার, সেচ্ছাসেবক তোফায়েল আহমেদ এবং সেচ্ছাসেবক হিসেবে অপেক্ষমান তালিকার ২ জন সোহানুর রহমান সোহান, মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com