বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
এফডিসিতে এবার কোরবানী দিবে পরীমনি

এফডিসিতে এবার কোরবানী দিবে পরীমনি

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এবার ঈদুল আজহায় ছয়টি গরু কোরবানি দেবেন বলে জানা গেছে। সবগুলোই তিনি এফডিসিতে কোরবানি দেবেন।

ঈদ আনন্দ ভাগ করতে এসব গরুর মাংস অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের মাঝে বিতরণ করবেন তিনি।এ বিষয়ে নায়িকা গণমাধ্যমকে বলেন, ‘আমি সবার সঙ্গে ঈদ আনন্দ উদযাপনের চেষ্টা করি। সেই পরিকল্পনা মতো এবারও অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের জন্য এফডিসিতে ছয়টি গরু কোরবানি দেব।’গত পাঁচ বছর ধরেই এফডিসিতে কোরবানি দিচ্ছেন পরীমনি। এবার ছয় বছর উপলক্ষে ছয়টি গরু কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি। বলেন, ‘প্রতি বছর একটি করে গরু বাড়ানোর ইচ্ছা আমার।’২০১৬ সাল থেকে এফডিসিতে কোরবানি দেওয়া শুরু করেন পরীমনি। ওই বছর একটি গরু কোরবানি দেন। এরপর ২০১৭ সালে দুটি, ২০১৮ সালে তিনটি, ২০১৯ সালে চারটি এবং পঞ্চম বছর ২০২০ সালে পাঁচটি গরু কোরবানি দেন তিনি। আর ষষ্ঠ বছর উপলক্ষ্যে এবার ছয়টি গরু কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।এফডিসিকে দ্বিতীয় পরিবার মনে করেন বলে জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘যতদিন বেঁচে থাকব এফডিসিতে কোরবানি দেব।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com