শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কালীগঞ্জে করোনায় এসিল্যান্ডসহ ১৫ জন আক্রান্ত

কালীগঞ্জে করোনায় এসিল্যান্ডসহ ১৫ জন আক্রান্ত

গাজীপুরের কালীগঞ্জে করোনা সন্দেহে ৪৭ রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর শুক্রবার সন্ধ্যায় ১৫ জনের রিপোর্টে করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে সদ্য বিদায় নেওয়া কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম রয়েছেন।

এ নিয়ে কালীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ২১৫ জন।এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক।তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদ্য বিদায় নেওয়া এসিল্যান্ড ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী, কালীগঞ্জ পৌর ভূমি অফিসের এক কর্মচারী, স্থানীয় হা-মীম ও এবিএল নামের দু’টি পোষাক কারখানার ৩ জন কর্মচারী রয়েছেন। তবে আক্রান্ত ১৫ জনের মধ্যে কালীগঞ্জ পৌরসভার ৯ জন, তুমলিয়া ইউনিয়নের ১ জন, জামালপুর ইউনিয়নের ২ জন, বাহাদুরশাহী ইউনিয়নের ২ জন ও মোক্তারপুর ইউনিয়নে ১ জন।

তবে পৌর এলাকায় আক্রান্তদের মধ্যে রেড জোন এলাকার ৪ ও ৫নং ওয়ার্ডের রয়েছেন ৬ জন।ইউএনও মো. শিবলী সাদিক আরো জানান, এ উপজেলার করোনায় আক্রান্ত হয়ে ৩ জনে মৃত্যু হয়েছে। যার মধ্যে ১ মাসের এক শিশু, ষাট ও সত্তরউর্ধ্ব দুইজন বৃদ্ধ রয়েছেন।

উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত সর্বমোট ১৮৩৩ জন রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর এ পরীক্ষা করা হয়েছে। ওই পরীক্ষা থেকে ২১৫ জন নারী-পুরুষের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। তবে আক্রান্তদের থেকে ইতিমধ্যে ১৩৬ জন করোনাকে জয় করে ঘরে ফিরেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com