বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুর লকডাউন কিনা, ৪৮ ঘণ্টা আগেই জানিয়ে দেয়া হবে

গাজীপুর লকডাউন কিনা, ৪৮ ঘণ্টা আগেই জানিয়ে দেয়া হবে

প্রয়োজন ছাড়া নগরবাসীকে ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শুক্রবার বিকেলে এক ভিডিও বার্তায় নগরবাসীর প্রতি এ আহ্বান জানান তিনি।মেয়র বলেন, গাজীপুর মহানগরীতে করোনাভাইরাসে আক্রান্ত এলাকাসমূহ চিহ্নিত করা হচ্ছে।

কোন ওয়ার্ডের কোন এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা কত তা স্বাস্থ্য বিভাগের লোকজন বিশ্লেষণ করছে। লকডাউন করার আগে স্থানীয় কাউন্সিলর, জনপ্রতিনিধি, সরকারের স্বাস্থ্য বিভাগ, পুলিশ, সেনাবাহিনী ও সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। গাজীপুর সিটিতে কোথাও লকডাউন করা হলে তা ৪৮ থেকে ৭২ ঘণ্টা আগে এলাকাবাসীকে মাইকিং করে ও বিভিন্ন প্রচার মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

লকডাউনের কথা বলে কোনো ব্যবসায়ী যেন নিত্যপণ্য মজুত ও মূল্যবৃদ্ধি না করেন সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান মেয়র।তিনি বলেন, নগরবাসীকে সুস্থ ও নিরাপদ রাখতে যা যা করা দরকার তা করা হবে। গাজীপুরে ২২ লাখ পোশাক শ্রমিক কাজ করেন। করোনার মাঝে তাদের নিরাপত্তাও দেখতে হবে। আবার গার্মেন্টস শিল্পের আন্তর্জাতিক বাজার যেন নষ্ট না হয়ে সেদিকেও খেয়াল রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com