রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঝালকা‌ঠি‌তে এ‌তিম ও দুস্থ‌দের মা‌ঝে ঈদ উপহার দিল সেনাবা‌হিনী

ঝালকা‌ঠি‌তে এ‌তিম ও দুস্থ‌দের মা‌ঝে ঈদ উপহার দিল সেনাবা‌হিনী

মাত্র দু’দিন পরেই পালিত হবে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মুজিববর্ষের প্রথম ঈদুল ফিতর। মুজিববর্ষে এতিম ও দুঃস্থ শিশুদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া হলো ঈদ উপহার। গ্রামাঞ্চলের বিভিন্ন এতিম খানা ও মাদ্রসার লিল্লাহ বোডিংয়ে থেকে লেখাপড়া করা শিশু শিক্ষার্থীদের এ উপহার দেয়া হয়। ঝালকাঠির শেখেরহাট ইউনিয়নের নওপাড়া, গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের দেঊলকাঠি, বিন্নাপাড়া, কেওড়া ইউনিয়নের সারেংগল, নবগ্রাম ইউনিয়নের পরমহলসহ প্রত্যন্ত অঞ্চলের মাদ্রাসার লিল্লাহ বোডিং ও এতিম খানার শিশু শিক্ষার্থীদেরকে নগদ অর্থ এবং পোলাওর চাল, তেল, চিনি, দুধ সেমাইসহ খাদ্য সামগ্রী দেয়া হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের মেজর ইসতিয়াখ নিজ হাতে এসব খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন। একদিকে কভিড ১৯ নভেল করোনা ভাইরাসের সংক্রমনে থমকে আছে গোটা দেশ, তার উপর ঈদ পুর্ববর্তী সময়ে ঘুর্ণিঝড় ‘আমফান’র তান্ডব। এমনই সময় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এই সহায়তা পেয়ে শিশুদের মুখের হাসি ছিলো চোখে পড়ার মত। ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের দেউলকাঠি ইলাহাবাদ রহমানীয়া এতিমখানা ও মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওঃ নাসির উদ্দিন খান বলেন, এবার ঈদের দিন সকালে এতিম শিশুদের মুখে একটু সেমাই তুলে দিতে পারবো তা ভাবতেও পারিনি। সেনাবাহিনীর এই সহায়তা পেয়ে এখনতো দুপুরের খাবারের চিন্তাটুকুও দুর হয়ে গেলো। একই ধরনের মন্তব্য করেছে শেখেরহাট ইউনিয়নের গুয়াটন এলাকার নওপাড়া দারুচ্ছুন্নাত ইয়াতিম খানার শিশু শিক্ষার্থী ও শিক্ষকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com