বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের পক্ষ থেকে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ

ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের পক্ষ থেকে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ

ঐতিহ্যবাহী পুরান ঢাকার সামাজিক সংগঠন ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম ”ঈদের আনন্দ হোক সবার, এই হোক আমাদের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করে। আজ ২৭ রমজান, বৃহঃস্পতিবার দুপুর ২ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত তাদের চকবাজার কার্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর তালিকায় ছিল পোলাউর চাল, আটা, তেল, সেমাই, চিনি, নুডুলস ও দুধ। এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি লায়ন মোঃ আশরাফ আলী, সাধারন সম্পাদক মোহাম্মদ ইমাম হোসাইন, সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ আলী হাসমত, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ বিপ্লব, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী মুহাঃ আব্দুল্লাহ, কোষাধ্যক্ষ মোহাম্মদ জাবেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাকের, প্রচার সম্পাদক সাব্বির, সাংস্কৃতি সম্পাদক এম এম অনি এবং সংগঠনের কার্যনির্বাহি সদস্যবৃন্দ।এ সময় সংগঠনের সভাপতি লায়ন মোঃ আশরাফ আলী বলেন, করোনা মহামারীর ফলে সারাদেশের এই সংকটময় সময়ে হতদরিদ্র, সুবিধাবঞ্চিত ও নিন্মমধ্যবিত্ত শ্রেণির মানুষ কর্মহীন হয়ে পড়ায় অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। এসব মানুষদের পাশে প্রত্যেক সামর্থবান মানুষদের এগিয়ে আসতে হবে। এমতাবস্থায় ঈদকে সামনে রেখে ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী নিয়ে অসহায়দের পাশে দাড়ানোর চেষ্টা করেছে।সবশেষে তিনি এই করোনা মহামারী মোকবেলায় যেসব গণমাধ্যমকর্মী, আইনশৃংখলাবাহিনী, পেশাজীবী মানুষ, সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com