বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় বিরোধের জেরে এক ইউপি মেম্বারকে ছুরিকাঘাতে হত্যা

কুমিল্লায় বিরোধের জেরে এক ইউপি মেম্বারকে ছুরিকাঘাতে হত্যা


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লার মনোহরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে আবদুর রহিম (৪০) নামে এক ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আবদুর রহিম মনোহরগঞ্জ উপজেলার ঝলম উত্তর ইউনিয়ন পরিষদের মেম্বর। এ ঘটনায় অভিযুক্ত রহমত আলী নামে এক জনকে গণধোলাই দিয়ে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার উত্তর ঝলম ইউনিয়নের ধিকচন্দা এলাকায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম ধিকচন্দা গ্রামের মৃত জাহিদের ছেলে।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল কবির এ তথ্য নিশ্চিত করে জানান, পুকুরে মাটি কাটার বিরোধের জের ধরে আবদুর রহিমের সাথে একই এলাকার মৃত সেরাজুলের ছেলে রহমত আলীর বিরোধ চলে আসছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে দুজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে রহমত আলী তাকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মনোহরগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মাহবুবুল কবির আরও জানান, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে পাঠানোর পক্রিয়া চলছে।
অপরদিকে এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা রহমত আলীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com