বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ
কুমিল্লায় করোনায় ৫শ প্রানহানি ২৪ ঘন্টায় মৃত্য ৭ সনাক্ত ৩০৩

কুমিল্লায় করোনায় ৫শ প্রানহানি ২৪ ঘন্টায় মৃত্য ৭ সনাক্ত ৩০৩


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫শ জন। কুমিল্লায় গত সোমবার বিকাল ৫টা থেকে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩০৩ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন সাতজন। সুস্থ হয়েছেন ৫২ জন। গতকাল মঙ্গলবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
সর্বশেষ ওই ২৪ ঘন্টায় নমুনা প্রেরণ করা হয়েছে ৮৪১, প্রতিবেদন পাওয়া গেছে ৭৩৫ জনের । সনাক্তের হার ছিল ৪১.২ শতাংশ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত পরীক্ষার জন্য ৮৮ হাজার ৬৮৬ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ৮৭ হাজার ২৬১ জনের। এর মধ্যে ১৫ হাজার ৫৬২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৭ জন। আর মারা গেছেন ৫০০ জন। বিদেশগামী ৯১ জন যাত্রীর করোনা পরীক্ষায় ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গেল ২৪ ঘন্টায় করোনায় মারা যাওয়া সাতজন হলেন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার তিনজন, আদর্শ সদও একজন, সদও দক্ষিন একজন ও একজন বরুড়া উপজেলার বাসিন্দা।
এদিকে করোনা ভাইরাস সনাক্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১০৬জন, আদর্শ সদর উপজেলার ১৪জন, সদর দক্ষিন সাতজন, বুড়িচং উপজেলায় ১১জন, বি-পাড়া ১১জন, চান্দিনা ১৫জন, চৌদ্দগ্রাম ১৫জন, দেবিদ্বার ১০জন, দাউদকান্দি ২৫জন, লাকসাম ২২জন, লালমাই পাঁচজন, নাঙ্গলকোট নয়জন, বরুড়া ২৭জন, মুরাদনগর ১৭জন, মেঘনা তিনজন, তিতাস ছয়জন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com