বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কটিয়াদির পাটখেত থেকে ৩য় শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার

কটিয়াদির পাটখেত থেকে ৩য় শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার

আনোয়ার সাদত জাহাঙ্গীর,মময়মনসিংহঃ

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার পাটখেত থেকে ৩য় শ্রেণির এক ছাত্রীর হাত-পা বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কিশোরগঞ্জের কটিয়াদীতে তৃতীয় শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার টুনি (৯) নামে এই শিক্ষার্থীর হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু সাদিয়া উপজেলার দক্ষিণ লোহাজুরী গ্রামের চুন্নু মিয়ার মেয়ে।শুক্রবার (২ জুলাই) দুপুরে উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী গ্রামের একটি পাটখেত থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। সাদিয়া লোহাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,গতকাল শুক্রবার সকালে বাবাকে খুঁজতে বাড়ি থেকে বের হয় সাদিয়া। এরপর সাদিয়া আর বাড়ি না ফেরায় খুঁজতে থাকেন পরিবারের সদস্যরা।খোঁজাখুঁজির পাঁচ ঘণ্টা পর সাদিয়াকে পাটখেতে হাত-পা বাধা অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে সাদিয়ার মরদেহ উদ্ধার করে। এলাকাবাসী ও আত্মীয়রা এ হত্যার রহস্য কোনোভাবেই উদঘাটন করতে পারছেনা।হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই শিশু সাদিয়াকে ধর্ষণের পর খুন করা হয়েছে। খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com