শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খাগড়াছড়িতে কিশোরীকে গণধর্ষণ, আটক ২

খাগড়াছড়িতে কিশোরীকে গণধর্ষণ, আটক ২


খাগড়াছড়ি প্রতিনিধি :


খাগড়াছড়ি জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় এক কিশোরীকে (১৬) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দু’জনকে আটক করেছে।

 শনিবার (০৩ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে ঘটনাটি ঘটে।
জানা যায়, ওই কিশোরী শুক্রবার (২ জুলাই) দিনগত রাতে মা-বাবার সঙ্গে রাগ করে ঘর থেকে বের হয়ে যান।

শনিবার ভোরে তিনি বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে আটক দু’জন তাকে একটি বাসে নিয়ে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী কিশোরী খাগড়াছড়ি থানায় গিয়ে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে।
আটকরা হলেন- বাসের হেলপার কামাল (২৯) ও রফিক (২৪)। এরমধ্যে কামাল বাসটির হেলপার বলে জানা গেছে।
কামাল খাগড়াছড়ি জেলা সদরের উত্তর গঞ্জপাড়া এলাকার মৃত আলী আহম্মেদের ছেলে এবং রফিক হবিগঞ্জের মাধবপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।খাগড়াছড়ি বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা রতন ত্রিপুরা জানান, লকডাউনের কারণে অন্যান্য বাসের মতো এই বাসটিও টার্মিনালে ফেলে ড্রাইভার বাড়িতে চলে যান। বাসটির হেলপার আরেকজনসহ এই ঘটনাটি ঘটায়।
এদিকে এই ঘটনায় কিশোরী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ জানান, প্রথমে একটি বাসে ধর্ষণের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। পরে আটক কামাল যে বাসটির হেলপার সেই বাসে নিয়ে ধর্ষণ করা হয়। বাস দু’টি আলামত হিসেবে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com