বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
৫১৬১ বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিল চীন

৫১৬১ বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিল চীন

চীনের বাজারে নতুন করে বাংলাদেশের ৫ হাজার ১৬১টি পণ্যেকে শুল্কমুক্ত প্রবেশের অনুমতি দিয়েছে দেশটি। বৃহস্পতিবার (১৮ জুন) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম চীনের স্টেট কাউন্সিলর ট্যারিফ কমিশনের বরাত দিয়ে নতুন করে চীনের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত সুবিধার খবর প্রকাশিত হয়।

চীনের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীক সম্পর্ক দীর্ঘ দিনের। বিশেষ করে এ অঞ্চলে চীনের পণ্য আমদানির বড় ক্রেতা বাংলাদেশ। তবে বাংলাদেশ থেকে চীনে পণ্য রফতানির গতি খুব একটা বাড়ছিলো না।এবার চীনের বাজারে বাংলাদেশের পণ্য রফতানির পথ আরো উন্মুক্ত হলো। সরকারের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চীনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা চেয়ে চীন সরকারকে চিঠি দেয় বাংলাদেশ।

এ অনুরোধের প্রেক্ষিতে চীনের স্টেট কাউন্সিলের ট্যারিফ কমিশন ১৬ জুন এ নোটিশ জারি করে। এ শুল্কমুক্ত সুবিধা পহেলা জুলাই থেকে কার্যকর হবে। এর মাধ্যমে দেশটিতে বাংলাদেশের ৮ হাজার ২৫৬টি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকারের অনুমোদন দেয়া হয়। এতে দেশটিতে ৩টি বাদে বাকি সব পণ্যই শুল্কমুক্ত প্রবেশের অনুমতি পেলো যা দেশটিতে বাংলাদেশ থেকে মোট রফতানি হওয়া পণ্যের ৯৭ শতাংশ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ চীনে ৮৩ কোটি ডলারের পণ্য রফতানি করে।

বিশেষ করে কাচা চামড়া, চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাকসহ কাঠের আসবাবপত্র উল্লেখযোগ্য। বাংলাদেশে উৎপাদিত প্রক্রিয়াজাত চামড়ার ৬০ শতাংশের বেশি রফতানি হয় চীনে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com