শনিবার, ২০ Jun ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫৮৫

গাজীপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫৮৫

গাজীপুরে নতুন করে আরও ৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।নতুনদের নিয়ে এ পর্যন্ত জেলার পাঁচটি উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৫৮৫ জন।বৃহস্পতিবার (১৮ জুন) গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জানান, সর্বশেষ ৫১৮ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে আরও ৭৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে রয়েছে গাজীপুর সদর উপজেলায় ৬২ জন, কালিয়াকৈর উপজেলায় ৪ জন, কালীগঞ্জ উপজেলায় ২ জন এবং কাপাসিয়া উপজেলায় ৬ জন।প্রাপ্ত তথ্য অনুসারে, এ পর্যন্ত জেলার সর্বমোট ১৮ হাজার ৯৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে দুই হাজার ৫৮৫ জনের।

আক্রান্তদের মধ্যে গাজীপুর সদর উপজেলায় রয়েছেন ১ হাজার ৬৪৪ জন। এছাড়া কালিয়াকৈর উপজেলায় ৩১৩ জন, কালীগঞ্জ উপজেলায় ২০০ জন, শ্রীপুর উপজেলায় ২৬৯ জন এবং কাপাসিয়া উপজেলায় ১৫৯ জন রয়েছেন।এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ জন এবং সুস্থ হয়েছেন ৪০৭ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com