বুধবার, ১০ Jun ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বিতর্কিত মন্তব্য করে ভক্তদের রোশানলে তারকারা

বিতর্কিত মন্তব্য করে ভক্তদের রোশানলে তারকারা

একটি মৃত্যু যেন মৌচাকে ঢিল ছুড়েছে। নিজেদের বঞ্চনা নিয়ে একের পর তারকা যেমন মুখ খুলছেন, তেমনই কিছু তারকার আসন নড়বড়ে হয়ে গিয়েছে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে প্রশ্নের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে সালমান খান, করন জোহর, আদিত্য চোপড়ার মতো প্রভাবশালীদের। যার নেতিবাচক প্রভাব পড়েছে তারকাদের সোশ্যাল মিডিয়ার ভক্ত তালিকাতেও।

গত কয়েক দিনে করন জোহর, আলিয়া ভাট সালমান খানের ভক্তসংখ্যা কমেছে চোখে পড়ার মতো। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স দিয়ে অনেক কিছুরই বিচার হয়। জনপ্রিয়তা থেকে ব্র্যান্ড ভ্যালু। সে ক্ষেত্রে এই ধরনের নেতিবাচক জনমত যে তারকার ইমেজের পক্ষে ক্ষতিকারক, তা বলাই বাহুল্য।

ইনস্টাগ্রামে ১৪ জুন পর্যন্ত করনের ফলোয়ার্স ছিল ১১.৭ মিলিয়নের মতো। ১৮ তারিখের মধ্যে সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ১০.৮ মিলিয়ন। গত পাঁচ দিনে আলিয়া হারিয়েছেন দু’লক্ষেরও বেশি ফলোয়ার। সুশান্তের মৃত্যুর পরোক্ষ কারণ হিসেবে করন, সালমান, আদিত্য, সঞ্জয় লীলা ভান্সালীকে দায়ী করছে ইন্ডাস্ট্রির একাংশ। বলা হচ্ছে, মূলত এঁদের কারণেই সুশান্তের হাত থেকে পরপর ছবি চলে গিয়েছে। সোশ্যাল মিডিয়াও এই তর্কে ইন্ধন জুগিয়েছে। এর জেরে পাটনা কোর্টে মামলাও দায়ের করা হয়েছে বলিউডের আট প্রভাবশালীর বিরুদ্ধে। তার মধ্যে একতা কাপূরেরও নাম রয়েছে, যিনি সুশান্তকে লঞ্চ করেছিলেন। তবে সবচেয়ে বেশি চাপে পড়েছেন করন জোহর। সেই সঙ্গে জড়িয়ে গিয়েছে আলিয়া ভাটের নামও।

‘কফি উইথ করন’ এ আলিয়া ও করন একবার ‘কে সুশান্ত?’ বলে হাসাহাসি করেছিলেন। সেই ফুটেজ এখন ভাইরাল। তার সঙ্গেই শুরু হয়ে গিয়েছে #বয়কট করন জোহর বা #বয়কট স্টার কিডস মুভি। পাটনায় এ দিন করনের কুশপুত্তলিকাও পোড়ানো হয়েছে। অন্য দিকে কর্ও সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাক্টিভিটি কমিয়ে দিতে চাইছেন বলে মনে করা হচ্ছে।

ইনস্টাগ্রামে ফলোয়ার্স কমেছে সোনম কাপূরেরও। ‘‘কারও মৃত্যুর কারণ হিসেবে তাঁর প্রেমিকা, প্রাক্তন প্রেমিকা, পরিবার, সহকর্মীদের দোষারোপ করাটা ন্যক্কারজনক,’’ সুশান্তের মৃত্যুর পরে সোনমের টুইট। সেই টুইটের নীচেই বয়ে যায় নেতিবাচক মন্তব্যের বন্যা। একজন ‘কফি উইথ করন’-এর একটি ফুটেজ পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, করন প্রশ্ন করছেন সোনমকে ‘‘সুশান্ত সিংহ রাজপুত, হট অর নট?’’ তাতে সোনমের মুখভঙ্গি বলে দিচ্ছে, তিনি কী মনোভাব পোষণ করেন। অনিল কপূরের মেয়ে হওয়ার সুবাদে সোনম কাজ পেয়েছেন ঠিকই কিন্তু তাঁর হিটের চেয়ে ফ্লপের সংখ্যা বেশি, এই অভিনেত্রীর অভিনয় দক্ষতাকে কটাক্ষ করেছেন হাজারো ভক্ত। সোনমের এই এক পোস্টের প্রতিক্রিয়ায় ইনস্টাগ্রামে তার ভক্ত সংখ্যা প্রায় ৪৫ হাজারের মতো কমে গিয়েছে এই ক’দিনে। এই পরিসংখ্যান কিন্তু করন, আলিয়া বা সোনমের কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। এই হ্যাশট্যাগ আন্দোলন হয়তো কিছু দিন পরে স্তিমিত হয়ে যাবে। কিন্তু এর জেরে কোনও ব্র্যান্ড এনডোর্সমেন্ট হাতছাড়া হয়ে যাওয়া অস্বাভাবিক নয়।

এ ক’দিনে সলমন খানের ৮৬ হাজার ভক্তসংখ্যা কমেছে ইনস্টাগ্রামে। সুশান্তের মৃত্যুর পরে টুইটারে ‘ইউ উইল বি মিসড’ লিখেছিলেন সলমন। কিন্তু চলতে থাকা এই বিতর্ক নিয়ে মুখ খোলেননি তিনি।

ভক্তসংখ্যা বাড়া-কমা হয়তো চলতে থাকবে। সুশান্তের মৃত্যু যে প্রশ্নগুলো তুলে দিয়ে গেল, বলিউডের প্রভাবশালী গোষ্ঠী তার মোকাবিলায় কী স্ট্র্যাটেজি নেয়, সেটাই এখন দেখার বিষয় ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com