বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কুমিল্লায় করোনায় মৃত্য ১ সনাক্ত ১০৪

কুমিল্লায় করোনায় মৃত্য ১ সনাক্ত ১০৪


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লায় গেল ২৪ ঘণ্টায় কুমিল্লায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন একজন। এই নিয়ে জেলায় ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭০ জনে।
এদিকে নতুন করে ১০৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৪০ জন। নমুনা প্রেরণ করা হয়েছে ৬৮৬, প্রতিবেদন পাওয়া গেছে ৪১৪ জনের। গতকাল রবিবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
শনিবার বিকাল থেকে রোববার বিকাল পর্যন্ত গেল ২৪ ঘন্টায় করোনায় মারা একজন লালমাই উপজেলার বাসিন্দা।
আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৪০ জন, আদর্শ সদর উপজেলার একজন, সদর দক্ষিন তিনজন, বুড়িচং উপজেলায় ১০ জন, বি-পাড়া তিনজন, চান্দিনা ছয়জন, চৌদ্দগ্রাম ছয়জন, দেবিদ্বার চারজন, দাউদকান্দি পাচঁজন, লাকসাম চারজন, লালমাই দুজন, নাঙ্গলকোট দুজন, বরুড়া ছয়জন, মনোহরগঞ্জ একজন, মুরাদনগর তিনজন, মেঘনা চারজন, তিতাস তিনজন, হোমনা একজন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কুমিল্লায় এ পর্যন্ত পরীক্ষার জন্য ৮২ হাজার ৯৩২ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ৮১ হাজার ৩০০ জনের। এর মধ্যে ১৩ হাজার ৮৫০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় সনাক্তের হার ২৫.১ শতাংশ। সুস্থ হয়েছেন ১১ হাজার ৬১০ জন। আর মারা গেছেন ৪৭০ জন। বিদেশগামী ১৩৮ জন যাত্রীর করোনা পরীক্ষায় ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com