সোমবার, ২২ Jun ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
লাদাখ ইস্যুতে দু’দেশের শান্তিপূর্ণ সহাবস্থান চায় ঢাকা, জানালেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

লাদাখ ইস্যুতে দু’দেশের শান্তিপূর্ণ সহাবস্থান চায় ঢাকা, জানালেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

ভারত ও চিন উভয়ে বাংলাদেশের খুব ঘনিষ্ঠ বন্ধু। তাই দুই দেশের শান্তিপূর্ণ সহাবস্থান আশা করছে ঢাকা। উন্নয়নের জন্য শান্তি ও স্থিতিশীলতা খুব প্রয়োজন। তাই উত্তেজনা প্রশমন করতে হবে। গালওয়ানে চিন-ভারত অশান্তির আবহে এই বার্তা দিলেন বাংলাদেশে বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন।

বৃহস্পতিবার এক জাতীয় দৈনিকে সাক্ষাৎকার দিতে গিয়ে বিদেশমন্ত্রী প্রতিবেশী দুই দেশের প্রতি এই আহ্বান জানিয়েছেন।বাংলাদেশের বিদেশমন্ত্রীর কথায়, ”আমরা আশা করি, দুই দেশ আলাপ-আলোচনা করে তাদের সমস্যা সমাধান করবে। উত্তেজনা প্রশমন করতে হবে। উন্নয়নের জন্য শান্তি ও স্থিতিশীলতা খুব প্রয়োজন।” গত সোমবার লাদাখের কাছে ভারত-চিন সীমান্তে চিনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের সংঘর্ষ হয়।

সেখানে ২০ ভারতীয় সেনা শহিদ হন। চিনের তরফে ৪৩ জন সেনার নিহত হওয়ার খবর মেলে। খবরে বলা হয়েছে, এই সংঘাতে কোনও পক্ষই আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি। লোহার রড, লাঠি, পাথর নিয়ে হামলা করেছে চিনা সেনা।

তারপরই প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনাবাহিনী। এই আবহে প্রতিবেশী হিসেবে বাংলাদেশকেও সবটা নজরে রাখতে হচ্ছে। বাড়ছে উদ্বেগও। তাই দিল্লি ও বেজিং – উভয়কে সতর্ক করতেই ঢাকার এই বক্তব্য বলে মনে করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com