শনিবার, ২০ Jun ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গফরগাঁওয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গফরগাঁওয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে খেলতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুর। তাদের পারিবারিক সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দুপুরে গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের কুর্শাপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে ইয়াছিন এবং ওমর আলীর মেয়ে নাফিসা বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ করে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। এতে দুই শিশুই মারা যায়।মৃত এই দুই শিশুরই বয়স আনুমানিক ৪ বছর।সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।স্থানীয় সূত্রে জানা যায়,এই দুই শিশু দুপুরে খেলা করার সময় বৃষ্টি শুরু হলে পরিবারের লোকজন খুঁজতে থাকে।না পেয়ে পুকুরে গিয়ে দুই শিশুকে ভাসতে দেখে মৃত অবস্থায় তাদেরকে উদ্ধার করে পরিবারের লোকজন।যশারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম রিয়েল এই দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন,বিষয়টি খুবই দুঃখজনক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com