বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
এবার ভারতীয় সংগীত পরিচালকের গান ‘চুরি’, ফের বিতর্কে নোবেল

এবার ভারতীয় সংগীত পরিচালকের গান ‘চুরি’, ফের বিতর্কে নোবেল

বিতর্ক যেন পিছু ছাড়ে না বাংলাদেশের গায়ক মঈনুল আহসান নোবেলের (Mainul Ahsan Noble)। কখনও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আবার কখনও বিয়ে নিয়ে পোস্ট করে আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন তিনি।

এবার তাঁর বিরুদ্ধে উঠল ভারতীয় সংগীত পরিচালকের গান চুরির অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় গান ‘চুরি’র কথা শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন সংগীত পরিচালক সৈকত চট্টোপাধ্যায়। ১৫ জুন নোবেলের নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘বাংলা মিলবে কবে’ নামে একটি গান আপলোড করা হয়। গানের গীতিকার ও সুরকার সৈকত চট্টোপাধ্যায়। ভারতীয় সংগীত পরিচালকের অভিযোগ, তাঁর বারণ অগ্রাহ্য করে কোনও লিখিত চুক্তি ছাড়াই গানটি ইউটিউবে আপলোড করেছেন নোবেল।

এই ঘটনা চুরির সমান বলেই অভিযোগ ভারতীয় সংগীত পরিচালকের। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “নোবেল ম‍্যানের নোবেল চুরি। স্রষ্টার সার্বিক অনুমতি ছাড়াই একজন শিল্পী স্রষ্টার গান কীভাবে প্রকাশ করতে পারে? হতে পারে প্রাথমিক স্তরে কথা হয়েছিল তাঁর গানটা গাওয়া নিয়ে, যেরকম অনেকের সঙ্গে হয়ে থাকে।

না হয় সে কিঞ্চিত অগ্রিমও দিয়েছে। কিন্তু ফাইনালি আমার অফিসিয়ালি বারণ শর্তেও আমার অনুমতি ছাড়াই আমার গান প্রকাশ করা হল। বিনা অনুমতিতে পরের জিনিস নিজের বানিয়ে নেওয়াকে কি বলে যেন? আর গানটার কি দশাই না বানিয়েছে?”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com