বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তালতলীতে বাবার হাতে ছেলে খুন

তালতলীতে বাবার হাতে ছেলে খুন


কাওসার হামিদ, তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ


বরগুনার তালতলীতে বাবার হাতে খুন হয়েছে সুমন নামে ১৪ বছরের এক কিশোর। এঘটনায় বাবা আসাদুল পলাতক রয়েছে। উপজেলার কালীবাড়ি সড়কে বুধবার সকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। 
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার কালীবাড়ি সড়কের মৃত আর্ট জব্বারের ছেলে আসাদুল মাদকাসক্ত ছিল। সে প্রায়ই নেশা করে তার স্ত্রীকে মারধর করতো। 
বুধবার সকালে আসাদুল তার স্ত্রীকে মারধর করার সময় ছেলে সুমন বাধা দিতে গেলে বাবা ছেলেকে লাঠি দিয়ে আঘাত করে, সাথে সাথে ছেলে মাটিতে লুটিয়ে পরলে বাবা আসাদুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 
আত্মীয় স্বজনরা সুমনকে তালতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করেন। বরিশাল নিয়ে যাওয়ার পথে সুমনের অবস্থা অবনতি হওয়ায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ঘাতক বাবা পলাতক রয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com