বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
সরকারি কলেজগুলোকে অনলাইনে ক্লাস নেয়ার নির্দেশ

সরকারি কলেজগুলোকে অনলাইনে ক্লাস নেয়ার নির্দেশ

অনলাইনে দেশের সব সরকারি কলেজের শিক্ষার্থীদের ক্লাস নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) নিজস্ব ওয়েব সাইটে এই নির্দেশনা প্রকাশ করা হয়।নির্দেশনায় বলা হয়েছে, দেশের নির্বাচিত ২৪টি সরকারি কলেজের অধ্যক্ষদের অনলাইনে ক্লাস নেওয়া, ভিডিও নির্মাণ ও চ্যানেলে আপলোড করাসহ অন্য বিষয়ে ব্যবস্থা নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের নির্দিষ্ট ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।নির্দেশনায় আরও বলা হয়, নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) বৈশ্বিক সংকটের কারণে প্রতিষ্ঠানগুলো সরকারের সাধারণ ছুটি ঘোষণার কারণে বন্ধ রয়েছে।

এতে উচ্চ মাধ্যমিকসহ ডিগ্রি ও অনার্স কোর্সের সব শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পক্ষ থেকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিলো।তবে অনেক প্রতিষ্ঠান আদৌ তা অনুসরণ করেনি, যা প্রধানমন্ত্রীর অনুশাসন বিরোধী।

এছাড়াও অনলাইন ক্লাসের ক্ষেত্রে কোনও প্রকার ধর্মীয় উস্কানিমূলক, সাম্প্রদায়িক মনোভাবাপন্ন সংলাপ, ছবি বা কনটেন্ট ব্যবহার না করা; মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী কোনও কর্মকাণ্ড, প্রচারণা ও উপস্থাপনা যাতে না থাকে এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডবিরোধী কোনও বক্তব্য সংলাপ, ছবি ও কনটেন্ট ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com