মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
শরণখোলায় বালু ভর্তি ট্রলির চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু

শরণখোলায় বালু ভর্তি ট্রলির চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু


মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ


বাগেরহাটের শরনখোলায় বালু ভর্তি ট্রলির চাপায় মো. সিফাত হোসেন (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রলি চালক মো. হাসান খান (২০)কে আটক করেছে শরনখোলা থানা পুলিশ।

২২ জুন (মঙ্গলবার) সকাল (অনুমান) দশটার দিকে উপজেলার পাঁচরাস্তা -রসুলপুর সড়কের অগ্রদুত ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও পুলিশ জানায়, বাই সাইকেলে চড়ে সিফাত ও তার এক বন্ধু উপজেলার বাংলা বাজার এলাকায় যাচ্ছিল।

তারা অগ্রদুত ক্লাব এলাকায় পৌছালে পিছন থেকে আসা বালু ভর্তি একটি দ্রুতগামী ট্রলি সাইকেলটিকে সজোরে ধাক্কা মারে। এতে সিফাত ও তার বন্ধু ছিটকে রাস্তায় পড়ে যায় এবং গুরুতর আহত হন। স্থানীয়রা উভয়কে উদ্ধার করে তাৎক্ষনিক শরনখোলা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্যে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিফাতকে মৃত. ঘোষনা করেন।

অপরদিকে, দুর্ঘটনার খবর পেয়ে শরনখোলা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দক্ষিন রাজাপুর এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলাম খানের ছেলে ট্রলি চালক মো. হাসান খানকে আটক করে। শরনখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, ইতিমধ্যে ট্রলি চালককে আটক করা হয়েছে এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরন করা হবে। পাশাপাশি ট্রলি চালকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com