শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সাইবার বুলিং এর শিকার নুসরাত

সাইবার বুলিং এর শিকার নুসরাত

ডেস্ক নিউজ:

বাংলাদেশে উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও কলকাতায় শুরু হয় তার নতুন যাত্রা। বেশ লম্বা একটা সময় ধরেই তিনি তার অভিনয় দিয়ে ওপার বাংলা মাতিয়ে রেখেছেন। বলছি, চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার কথা। তবে তারকা মানেই প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় বুলিং এর স্বীকার হতে হয়।সম্প্রতি এই অভিনেত্রী জিম করার একটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মজার ছলে ক্যাপশনে লিখেছেন ‘আই সি বিরিয়ানি ওভার দেয়ার’। আর তাতেই যত বিপত্তি। টুইটার ও ফেসবুকে পোস্ট করা ছবিটি ছিল জিমের একটি ক্যান্ডিড শট। ছবিতে দেখা যাচ্ছে, জিমের পোশাক পরে অভিনেত্রী। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রয়েছেন জিমের অপর প্রান্তে।এই পোস্টের কমেন্ট বক্সে প্রথমদিকে মজার কমেন্ট পড়তে শুরু করলেও সেটা আর মজা থাকেনি। বেশ কিছু আপত্তিকর মন্তব্য আসতে শুরু করে মন্তব্যের বক্সে। আসতে শুরু করে নানা রকম অশ্লীল ইঙ্গিতপূর্ণ মন্তব্য। অনেকে কমেন্ট বক্সে সেঁটে দিয়েছেন কুরুচিকর ছবি।দেশের শোবিজ তারকারা যখন সাইবার বুলিংকে বেদনাদায়ক আতঙ্ক ও অস্থিরতার কারণ বলে সোচ্চার, এ নিয়ে মানুষকে সচেতন করার কাজ করছেন, সেই সময়ে নুসরাতের ছবিতে এমন মন্তব্য আসছে। বিষয়গুলো নিয়ে দ্রুত সাইবার ক্রাইম নজরদারির আহ্বান করেছেন তারকারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com