বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ, ৭টার মধ্যে বিলবোর্ড বন্ধ রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
কুমিল্লায় বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা গেল ২৪ ঘন্টায় মৃত্য ১ সনাক্ত ৬৪

কুমিল্লায় বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা গেল ২৪ ঘন্টায় মৃত্য ১ সনাক্ত ৬৪


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লা জেলা করোনায় আক্রান্তের সংখ্যা আবারো বাড়তে শুরু করেছে। এ মাসের শুরুতে করোনার সনাক্তের হার ছিল ৯.৯% , তা বেড়ে গতকাল সোমবার এ মাসে সর্বোচ্চ ২০.৩% এ দাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ছিল ৬৪জন। তাছাড়া গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন একজন। এই নিয়ে জেলায় ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫৭ জনে।
এদিকে নতুন করে ৬৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৩৭ জন। গতকাল সোমবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
২০ জুন রবিবার থেকে ২১ জুন সোমবার বিকাল পর্যন্ত গেল ২৪ ঘন্টায় করোনায় মারা যাওয়া একজন কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৩৩ জন, আদর্শ সদর উপজেলার পাঁচজন, সদর দক্ষিন ছয়জন, বুড়িচংয়ের একজন, চান্দিনায় তিনজন, চৌদ্দগ্রাম দুজন, দাউদকান্দিতে একজন, লাকসামে চারজন, লাঙ্গলকোটে দুজন, বরুড়া দুজন, মনোহরগঞ্জে দুজন, মুরাদনগরে একজন, তিতাস একজন, হোমনায় একজন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কুমিল্লায় এ পর্যন্ত পরীক্ষার জন্য ৮০ হাজার ৬৫১ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ৭৯ হাজার ৯৯০ জনের। এর মধ্যে ১৩ হাজার ৩৭০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১১ হাজার ২৭২ জন। আর মারা গেছেন ৪৫৭ জন। বিদেশগামী ১১৭ জন যাত্রীর করোনা পরীক্ষায় ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com