বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
সাভার ধামরাইয়ে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ৪৬

সাভার ধামরাইয়ে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ৪৬

রাজধানীর সন্নিকটে সাভার ও ধামরাই উপজেলায় পুলিশ সদস্যসহ নতুন করে আরও ৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এর মধ্যে সাভারে করোনাভাইরাসে (কোভিড–১৯) আক্রান্তের সংখ্যা ৪২ জন ও ধামরাইয়ে ৪ জন রয়েছেন। শুক্রবার স্থানীয় স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত বুধবার ১১৩ জনের নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে ৪২ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।

কোভিড–১৯ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সাভার ফায়ার সার্ভিসের ৩ কর্মী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন স্বাস্থ্যকর্মী, সাভারে কর্মরত এসএসএফ পুলিশের ৬ কনস্টেবল, সাভার থানার ১ কনস্টেবল, গোয়েন্দা পুলিশের (ডিবি) ১ সদস্য ও ২টি বেসরকারি হাসপাতালের ১০ জনসহ বিভিন্ন পোশাক কারখানার কর্মী রয়েছেন।

এ নিয়ে সাভারে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ২৫৭ জনে।

এছাড়া একই দিনে ধামরাই থেকে একই ল্যাবে ৩৬ জনের নমুনা পাঠানো হয়েছিল। এর মধ্যে চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com