বুধবার, ১০ Jun ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
চার নম্বর বিয়ে?’..ট্রোলড শ্রাবন্তী

চার নম্বর বিয়ে?’..ট্রোলড শ্রাবন্তী

ডেস্ক নিউজ:

বিয়ের সাজে ছবি পোস্ট করেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। তাতেই বেজায় ট্রোলড হতে হল অভিনেত্রীকে। চার নম্বর বিয়ের প্রস্তুতি নিচ্ছেন নাকি? বিদ্রুপ করে প্রশ্ন নেটিজেনদের একাংশের।

করোনার (Corona Virus) দাপটে শুটিং বন্ধ। কিন্তু টলিপাড়া সরগরম দুই অভিনেত্রীর সাংসারিক ঝামেলা নিয়ে। একদিকে নুসরত-নিখিল (Nusrat-Nikhil), অন্যদিকে শ্রাবন্তী-রোশন। তৃতীয় স্বামী রোশন সিংয়ের (Roshan Singh) সঙ্গে বহুদিন ধরেই থাকেন না শ্রাবন্তী। গত বছরের নভেম্বর মাস থেকেই দু’জনের তিক্ততার খবর প্রকাশ্যে আসতে শুরু করেছিল। তারপর থেকে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় একে অন্যের বিরুদ্ধে পরোক্ষে কটূক্তি করেছেন রোশন-শ্রাবন্তী। ছেড়ে কথা বলেনি শ্রাবন্তীপুত্র ঝিনুকও। ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করে ‘বডি বিল্ডারদের’ মগজে বুদ্ধির অভাব বলে কটাক্ষ করেছিল সে। এমন পরিস্থিতিতে কিছুদিন আগে আবার শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রোশন। কিন্তু তারপরই আবার ইনস্টাগ্রামে একে অন্যকে কটাক্ষ করেন।
এমন পরিস্থিতিতেই লাল টুকটুকে শাড়িতে বিয়ের সাজে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেন শ্রাবন্তী। মাথায় মুকুটও পড়েছেন অভিনেত্রী। ছবি দেখে মনে হচ্ছে কোনও বিজ্ঞাপনের জন্যই ছবিটি তুলেছেন টলিপাড়ার অভিনেত্রী। তবে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই ট্রোলের পালা শুরু হয়ে যায়। ফেসবুকে (Facebook) আড়াই হাজারেরও বেশি কমেন্ট পড়ে গিয়েছে। তাতেই অনেকে প্রশ্ন করেছেন, চার নম্বর বিয়ের প্রস্তুতি নিচ্ছেন নাকি অভিনেত্রী? “আরেকটা উইকেটের পতন হবে নিশ্চয়ই”, এমন মন্তব্যও করা হয়েছে। একজন আবার লিখেছেন, “দামে কম মানে ভাল শ্রাবন্তী ফার্নিচার।” এমনই মন্তব্যে ভরে গিয়েছে পোস্টটি কমেন্ট বক্স।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com