বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
শিক্ষার্থীরা পেল অনলাইন লাইব্রেরি

শিক্ষার্থীরা পেল অনলাইন লাইব্রেরি

করোনাকালীন অনলাইন ক্লাস চালুর পর এবার শিক্ষার্থীদের জন্য অনলাইন লাইব্রেরি চালু করেছে দেশের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি।বৃহস্পতিবার সকালে এ অনলাইন লাইব্রেরির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীরসহ বিডিইউ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শহদিুল ইসলাম জানান, করোনা প্রাদুর্ভাবের কারণে দেশের অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষার্থীদের সেশন জটের কথা বিবেচনা করে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে অনলাইনে শিক্ষা কার্যক্রম সচল রেখেছে দেশের প্রথম এই ডিজিটাল বিশ্ববিদ্যালয়।এবার শিক্ষার্থীদের জন্য যুক্ত হয়েছে অনলাইন লাইব্রেরি।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) এর শুরু থেকেই আমাদের শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস, গ্রুপ ওয়ার্ক, প্রেজেন্টেশন এবং অ্যাসাইনমেন্ট জমা দেয়ার মতো কাজগুলো সম্পন্ন করছেন। এখানে তাদের উপস্থিতি ৯০ শতাংশের বেশি।আমরা এই ক্লাসগুলো ফ্লিপড পদ্ধতিতে কোলাবোরেটিভ লার্নিং প্যাডাগোজিতে নিচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের ভিসি আরও বলেন, শিক্ষার্থীদের অনলাইন শিক্ষাকে আরও বেশি সমৃদ্ধ করতে আমরা তাদের জন্য অনলাইন লাইব্রেরি সংযুক্ত করেছি। আমাদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং ভার্চুয়াল মেশিন (ভিএম) ব্যবহার করে অনলাইনে ক্লাস করছে। তাদের অনলাইন শিক্ষাকে আরও বেশি বেগবান করতে আমরা অনলাইন লাইব্রেরি স্থাপন করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com