বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কালীগঞ্জে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২শ

কালীগঞ্জে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২শ

গাজীপুরের কালীগঞ্জে করোনা সন্দেহে ৩৭ রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ২ জনের রিপোর্টে করোনা পজিটিভ আসে। আক্রান্তরা কালীগঞ্জ পৌরসভার রেড জোন এলাকার ৪ ও ৫নং ওয়ার্ডের বাসিন্দা।

এ নিয়ে কালীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ২০০ জন।বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ইউএনও মো. শিবলী সাদিক।তিনি জানান, নতুন আক্রান্ত ব্যাক্তিরা কালীগঞ্জ পৌরসভার রেড জোন এলাকার ৪ ও ৫নং ওয়ার্ডের বাসিন্দা। আক্রান্তদের প্রাতিষ্ঠানিক বা হোম আইসোলেশনে পাঠানো এবং তাদের পরিবারের বাকী সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

ইউএনও মো. শিবলী সাদিক আরো জানান, এ উপজেলার করোনায় আক্রান্ত হয়ে ৩ জনে মৃত্যু হয়েছে। যার মধ্যে ১ মাসের এক শিশু, ষাট ও সত্তরউর্ধ্ব দুইজন বৃদ্ধ রয়েছেন। উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত সর্বমোট ১৭৮৭ জন রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর এ পরীক্ষা করা হয়েছে।

ওই পরীক্ষা থেকে ২০০ জন নারী-পুরুষের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। তবে আক্রান্তদের থেকে ইতিমধ্যে ১২৬ জন করোনাকে জয় করে ঘরে ফিরেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com