শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় কিশোর-কিশোরীর আত্মহত্যা

পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় কিশোর-কিশোরীর আত্মহত্যা

আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে একটি গাছে সাথে একই দড়িতে ঝুলন্ত অবস্থায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৭টার দিকে মরদেহদুটি উদ্ধার করা হয় ।

মৃত কিশোর-কিশোরি চাচাতো ভাইবোন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানায় পরিবার।
ওই কিশোর-কিশোরী চাচাতো ভাই-বোন। পরিবার জানিয়েছে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
তাদের ফুপাতো ভাই জানান, ওই কিশোর ২০২০ সালে মাদ্রাসা থেকে এসএসসি পাস করেছে। কিশোরীটি স্থানীয় মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ত। একই গ্রামে তাদের বাড়ি।
তিনি বলেন, শনিবার ভোরে বাড়িতে তাদের দেখতে না পেয়ে খুঁজতে বের হয় স্বজনরা। বাড়ির পাশের পরিত্যক্ত বাগানে একটি গাছে তাদের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়া হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জানান, মরদেহ যেখানে ঝুলছিল সেখানে নিচে পড়ে ছিল একটি চেয়ার, চিপস-চানাচুরের প্যাকেট ও কোমল পানীয়র বোতল।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে পরিবার তাদের সম্পর্ক মেনে না নেয়ায় পরিকল্পনা করে তারা আত্মহত্যা করেছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহদুটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com